সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার আশংকা

আবহাওয়া

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা শহরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে শনিবার (১ এপ্রিল)। তবে ভারী বৃষ্টি হয়েছে ঢাকা বিভাগের অনেক এলাকায়। এছাড়া দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। আগামী ১৮ ঘণ্টায় দেশের প্রায় বেশিরভাগ এলাকায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা চেয়ে বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ের শঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা চেয়ে বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বা বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারিপুরে ৭৭ মিলিমিটার। এছাড়া কুমারখালিতে ৪০, চাঁদপুরে ৩০, গোপালগঞ্জে ২৮, ভোলায় ২৭, সৈয়দপুরে ২২, সাতক্ষীরা ও টাঙ্গাইলে ২১, যশোরে ২০, খুলনায় ১৯, ঈশ্বরদী ও ঢাকায় ১৫, ফরিদপুরে ১৩, রংপুরে ১২, চট্টগ্রাম ও বদলগাছিতে ১০, ডিমলা ও তাড়াশে ৮, বরিশাল, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৭, মাইজদীকোটে ৬, তেঁতুলিয়ায় ৫, বান্দরবানে ৪, মোংলা, হাতিয়া, কুমিল্লা ও দিনাজপুরে ৩, ময়মনসিংহ ও রাজারহাটে ২, পটুয়াখালী, খেপুপাড়া ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সন্দ্বীপ, নেত্রকোনা ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION