সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

বুধবার চলতি বছরে চতুর্থবারের মতো এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা ডেল রের সেমিফাইনালের এই ম্যাচের আগে শনিবার রাতে লা লিগার ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে কাতালানরা। এলচের মাঠে তারা জয় পেয়েছে ৪-০ গোলে। এমন জয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডোফস্কি।

এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ১৫। ২৭ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭১ পয়েন্ট। ২৬ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৬। অর্থাৎ লা লিগার ২৭তম শিরোপা জয়ের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে জাভির শিষ্যরা।

লা লিগার এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানডোফস্কি। কিন্তু লিগের আগের তিন ম্যাচে গোল পাননি তিনি। অবশেষে এলচের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে হেডে গোল পান। আর তার গোলে লিড নেয় বার্সা।

বিরতির পর ৫৫ মিনিটে আনসু ফাতি ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে গাভির বাড়িয়ে দেওয়া বল থেকে নিজের জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন লেভানডোফস্কি। লিগে এটা ছিল তার ১৭তম গোল। আর ৭০ মিনিটে ফেরান তোরেস গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে অভিষেক হয় বার্সেলোনার ১৯ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্স গ্যারিডো ক্যানিজারেসের। এই তরুণ তুর্কির প্রশংসা করে কোচ জাভি বলেন, ‘সে তো বার্সেলোনারই (একাডেমি থেকে উঠে আসে)। টেকনিক্যালি সে অসাধারণ। ফাইনাল পাসে সে দারুণ। যদিও তার বিষয়ে মন্তব্য করা এখনই ঠিক না, কিন্তু সে এমনই খেলোয়াড় যে ধরনের খেলোয়াড় আমি পছন্দ করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION