বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল এক যুবকের পা

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরাবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের নিকুছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফারণে উড়ে গেছে বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের অংশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) মঙ্গলবার বিকালে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. ছুরুত আলম(৪৮)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ৬নং ওয়ার্ডের চেরারকুল এলাকার বাচা মিয়ার ছেলে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের জামছড়ি এলাকায় ৪২ ও ৪৩ সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকাগুলোতে অবৈধভাবে মিয়ানমার থেকে গরু আনতে যান নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকজন যুবক। এ সময় সীমান্তের কাঁটাতার ঘেঁষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের অংশ উড়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তাকে কেউ বিষয়টি জানান নি। তবে ধারণা করা হয়, সে গরু চোর হতে পারে। নচেৎ সীমান্তের ওপারে কেন গেছে সে?

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION