বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

খোরশেদ হত্যাকান্ড: বকেয়া ৪৫০ টাকার জন্য চা দোকানি খোরশেদ খুন

ভয়েস নিউজ ডেস্ক:

কুতুবদিয়ার খোরশেদ আলম হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি তারেককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সোমবার (৩ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

গ্রেফতার মুহাম্মদ তারেক (২৪) কুতুবদিয়া উপজেলার মিজ্জিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব জানায়, কুতুবদিয়ার উত্তর ধুরুং মিজ্জিপাড়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। একই এলাকার বাসিন্দা তারেক দীর্ঘদিন ধরে খোরশেদের দোকান থেকে বাকিতে পণ্যসামগ্রী নিতেন। গত ১৮ মার্চ খোরশেদ তারেকের কাছে বকেয়া ৪৫০ টাকা চান। এ নিয়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।

এরই জেরে গত ২০ মার্চ রাত ৯টার দিকে খোরশেদকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তারেক ও তার সহযোগীরা। ঘটনার পরপর স্থানীয়রা আহত খোরশেদকে গুরুতর অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ঘটনার ১১ দিন পর ৩১ মার্চ খোরশেদ মারা যান।

এ ঘটনায় খোরশেদের বাবা আব্দুর রহমান বাদী হয়ে গত ২২ মার্চ তারেককে প্রধান আসামি করে কুতুবদিয়া থানায় মামলা করেন।

এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত তারেক এলাকা ছেড়ে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মামার বাড়িতে আশ্রয় নেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে মোবাইলফোন ব্যবহারও বন্ধ করে দেন। কিন্তু র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তারেককে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তারেক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর তারেকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION