বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বালুখালীতে বিজিবির ইফতার পেল অসহায় তিনশো মানুষ

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে ৩৪ বিজিবি। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় উখিয়ার বালুখালী দাখিল মাদরাসা মাঠে ইফতার বিতরণ করা হয়।
ইফতার পেয়ে খুশি হলেন, বালুখালীর বাসিন্দা আয়েশা খাতুন। তিনি বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। একবেলা ইফতার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু এ সাধ্য আমার পরিবারের নেই। বিজিবির এই ইফতার সামগ্রী পেয়ে অনেক উপকার হলো।
সদূর থাইংখালী থেকে ইফতার সামগ্রীর জন্য ছুটে এলেন তাহেরা বেগম। তিনি বলেন, বিজিবি ইফতার সামগ্রী দিচ্ছে এমন খবর পেয়ে অনেকদূর থেকে ছুটে এলাম। বিজিবির যে ইফতার সামগ্রী পেয়েছি তা ভালোভাবে খেতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এসময়ে বিজিবি আমাদের মতো অসহায়দের পাশে থাকায় তাদের ধন্যবাদ।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচি চলছে। এর আগেও তুমব্রু সীমান্ত ও কক্সবাজার শহরের বিজিবি স্কুল এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা প্রত্যেক অঞ্চলে অসহায়-দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। কোনো মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি।
ইফতার সামগ্রী বিতরণকালে ক্যাপ্টেন এসএম সাকিবুর রহমান, বালুখালী দাখিল মাদরাসার সুপার মাওলানা ফরিদুল আলমসহ ৩৪ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION