বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
মহেশখালীর পৌরসভায় জমি বেচাকেনা সংক্রান্ত বিরোধের জের ধরে মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকার ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজিজ মিয়াকে দিন দুপুরে ছুরিকাঘাত করা হয়েছে।
৬ এপ্রিল বৃহাস্পতিবার দুপুরে পৌরসভার আদালত রোড়ে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকার বেলাল আহমদ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয় গত পরশু দুপুরে। সুত্র জানায় সে-সময় বেলাল আহমেদ কে নাজেহাল করে পৌর কাউন্সিলর আজিজ। সেই বিরোধের জের ধরে মহেশখালী থানা পুলিশের কাছে একটি বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছিল বেলাল গং। কিন্তু বিচারের আগেই বৃহাস্পতিবার দুপুরে আদালত রোড়ে বাবুলের দোকানের সামনে পৌর কাউন্সিলর আজিজ মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করে বেলালের ছেলে ফারুক গংরা।
এসময় স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহত কাউন্সিলরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে ঘটনার পরপরেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। তারা হুমকি সহ নানা ধরনের গালিগালাজ করতে করতে চলে যায় বলে জানায় স্থানীয়রা।
ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার বিষয়ে মহেশখালী থানা পুলিশের এস আই আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বলেন উভয় পক্ষের বিষয়টা বিচারের জন্য দিন ধার্য করা রয়েছে এরি মাঝে এই ঘটনাটা ঘটেছে। তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে সাথে সাথে আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।