বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের সশস্ত্র সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। গতকাল রাতে উপজেলার খামতাং পাড়ায় এই ঘটনা ঘটে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, গতকাল রাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহতরা সবাই খ্যায়াং সম্প্রদায়ের। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনা বাহিনীর সদস্য ও পুলিশ পাঠনো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিকে কেএনএফ দাবি করেন, সংস্কার পন্থী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় নিহতরা হলেন, ভান দু বম, সাং খুম , সান ফির থাং বম, বয় রেম বম ,জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ,লাল ঠা জার বম। নিহতদের ৬জন উপজেলার জুরভারাং পাড়া এবং একজন পানখিয়াং পাড়ার বাসিন্দা।

এই ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান আটজন নিহত হওয়ার বিষয়টি জানান, তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION