সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা

বান্দরবানের সশস্ত্র সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। গতকাল রাতে উপজেলার খামতাং পাড়ায় এই ঘটনা ঘটে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, গতকাল রাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহতরা সবাই খ্যায়াং সম্প্রদায়ের। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনা বাহিনীর সদস্য ও পুলিশ পাঠনো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিকে কেএনএফ দাবি করেন, সংস্কার পন্থী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় নিহতরা হলেন, ভান দু বম, সাং খুম , সান ফির থাং বম, বয় রেম বম ,জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ,লাল ঠা জার বম। নিহতদের ৬জন উপজেলার জুরভারাং পাড়া এবং একজন পানখিয়াং পাড়ার বাসিন্দা।

এই ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান আটজন নিহত হওয়ার বিষয়টি জানান, তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION