বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

নিলয়-মাহির মজার গল্প

বিনোদন ডেস্ক:

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরে একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায় পড়েন তারা। কারণ, ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে নিলয়ের পরিবার। বাবা-মা ও বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘স্বপ্নের বাসর’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এই নাটকে।

নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ মজার এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি, নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।’

সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে। নাটকটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION