সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নিউজিল্যান্ডকে বিশ্বমানের নিরাপত্তা দেবে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক:

এ সপ্তাহেই পাকিস্তানে খেলতে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারী নিউজিল্যান্ডকে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ইসলামাবাদ পুলিশ।

এর আগে জনবল কম থাকা ও রমজানের অন্যান্য কার্যক্রমের কারণে নিউজিল্যান্ডকে নিরাপত্তা দিতে ইসলামাবাদ ‘অস্বীকৃতি’ জানিয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদন প্রকাশ করেছিল। পুলিশ বিভাগের সূত্র উল্লেখ করে জিও নিউজ জানায়, ‘নিরাপত্তা প্রদানের জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের।’ তারা দাবি করে, বিদেশি দলগুলোর নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

পরবর্তীতে এক বিবৃতিতে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তানে নিউজিল্যান্ডের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলামাবাদ পুলিশ বলে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আসন্ন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ।’

এই পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৪ এপ্রিল থেকে লাহোরে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি শেষে ২৬ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION