সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঘরের মাঠে জিরোনায় আটকে গেল বার্সা

খেলাধুলা ডেস্ক:

সুযোগ ছিল লা লিগার শিরোপা অনেকাংশে বগলদাবা করে ফেলার। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫ করে ফেলার। কিন্তু সোমবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পা হড়কালো বার্সেলোনা। পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

এই ড্রয়ে রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান হয়েছে ১৩। লিগে ম্যাচ বাকি আর ১০টি। ২৮ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট। জিরোনার বিপক্ষে ঘরের মাঠে সেরা পারফরম্যান্স করতে পারেনি জাভির শিষ্যরা।

প্রথমার্ধে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন রোনাল্ড আরাউজো। তার নেওয়া শট গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে সেটি ধরে ফেলেন জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগা।

এরপর আরও একটি বল গোললাইন থেকে ক্লিয়ার করেন পাওলো। এবার অবশ্য সতীর্থ সান্তিয়াগোর ব্যাক পাসে বল জালে জড়াতে যাচ্ছিল।এরপর রাফিনহা সুযোগ পেয়েও দূর দিয়ে মেরে নষ্ট করেন।

ম্যাচ শেষে জাভি বলেছেন ম্যাচটি কঠিন ছিল, ‘কঠিন একটা ম্যাচ ছিল। জিরোনা সত্যিকার অর্থেই ভালো খেলেছে। আমরা অবশ্য হাইপ্রেসে ভালো করছিলাম। কিন্তু কোনো গোল করতে পারিনি। অবশ্য এটা দুঃখের বিষয় আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যেতে পারলাম না। দিনশেষে এটাই ফুটবল।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION