সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি

ছবি: সংগৃহীত

খেলাধুলা ডেস্ক:

যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ সম্প্রতি প্রকাশ করেছে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় আছেন হালের আরেক জনপ্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপেও।

সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।’

‘৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’-তিনি আরও যোগ করেন।

অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION