বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

র‌্যাবের অভিযানে রামুতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

ভয়েস প্রতিবেদক:

রামুতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় উপজেলার খুনিয়াপালং দারিয়ারদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ নগদ ৮ লাখ ৬১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘি মৌলভী পাড়া এলাকার বশির উল্লাহ’র ছেলে নেওয়াজ শরীফ(২৬), মো. শরীফ ডালিম(২২) অপরজন একই এলাকার এহসান উল্লাহ’র ছেলে মো. কাউছার(২৫)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর দারিয়ারদিঘি এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ আট লাখ ৬১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ব্যবসার ডিলার হিসেবে কাজ করে আসছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION