সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোকে ছুঁলেন মেসি

খেলাধুলা ডেস্ক:
লিগ ওয়ানে লঁসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে পিএসজি। গোল পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মেসি তো রাতটা রাঙিয়েছেন রেকর্ডেই। ঘরের মাঠে শনিবার ৩-১ গোলের জয়ে লিগ শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেছে পিএসজি।

১৯তম মিনিটে আবদুল সামেদ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে লঁস দশ জনের দলে পরিণত হয়। সেই দলের বিপক্ষে দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেয় ক্রিস্তফ গালতিয়ের দল।

প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় পিএসজি। ম্যাচের ৩১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেন দলকে। ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ভিতিনিয়া। আর ৪০তম মিনিটে লিওনেল মেসি ৩-০ করেন, এমবাপ্পের অ্যাসিস্ট থেকে।

এই গোলর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন মেসি। দুজনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে।

লঁসের হয়ে একমাত্র গোলটি করেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION