বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি সূর্য একাতা সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উত্তর সোনাইছড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে একুশে টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার ভয়েসের প্রকাশক ও প্রধান সম্পাদক আবদুল আজিজ, কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার মো: নুরুল আমিন, উখিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শামসুল আলম সোহাগ উপস্থিত ছিলেন। এছাড়াও উখিয়া ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক জালাল খান, জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুস, শফি উল্লাহ, শিক্ষানুরাগী রাহামত উল্লাহ হাসি মুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব কাওছার, বর্তমান সভাপতি, জাহেদুল আলম।
ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন উত্তর সোনাইছড়ি সূর্য একতা সংঘের সভাপতি আবদুল আশিম ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল। এছাড়াও বদিউল আলম, নুরুল হোসেন, আনোয়ার, জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, এখলাস মিয়া, ওসমান, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, মামুন, নুরুল আবছার, তাজু উদ্দিন, রুবেল উদ্দিন,মারুয়ান
ছৈয়দ হোসেন, ইসমাইল, রিদুয়ান,ছৈয়দ হোসেন ২
আব্দুর রহিম, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, তারেক হোসেন, সাকিল, রিফাত, রিয়াদ, আব্দুল্লাহ, সাইফুল ইসলাম ২ সহ অনেকে।
এসময় উত্তর সোনাইছড়ি বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মো: নোমান ইসলামিক দিক-নির্দেশনামূলক ধর্মীয় আলোচনা করেন এবং সংগঠনটির সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ইফতার মাহফিলটিতে শতাধিক রোজাদার অংশ নেয়।
ভয়েস/আআ