সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা গ্রুপের ৪ সন্ত্রাসী আটক

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসা’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আজ মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল- উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ-ব্লকের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), ক্যাম্পটির সি-ব্লকের সবু আলমের ছেলে মো. একরাম (২৬), সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ শাহ এর ছেলে মো. শাহেদ (২০) ও সি-৩ ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমেদ (২৭)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার পলাতক আসামি। তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর সদস্য।

আবু সালাম বলেন, মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় দুষ্কৃতিকারি অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘটনাস্থল ঘিরে ফেললে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

র‍্যাবের এ কর্মকতা জানান, গ্রেপ্তাররা রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত আসামি। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সক্রিয় সদস্য।

গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবু সালাম চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION