বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ হেফাজতের

ভয়েস নিউজ ডেস্ক:

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ যারা অবদান রেখেছেন তাদের প্রতি আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার সংগঠনটির মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে এই ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, একই সঙ্গে অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি, এখনো অনেক নেতাকর্মী কারাবন্দী। জামিন পাওয়া তাদের সাংবিধানিক অধিকার।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এই বিবৃতিতে অনতিবিলম্বে কারাবন্দীদের মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন হেফাজত মহাসচিব। তিনি বলেছেন, ঈদ মুসলমানদের আনন্দ ও খুশির দিন। শরিয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশি উদযাপনে বাধা নেই। তবে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ উদযাপন হারাম।

বিবৃতিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সুবিধাবঞ্চিতরা কষ্টে জীবনযাপন করছে। তাদের ঘরে নেই ঈদের খুশি। গরিব, দুঃখী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব।

এছাড়া বিপনীবিতানগুলোতে একের পর এক আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত পুনর্বাসন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাজিদুর রহমান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION