সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঈদ করতে মাগুরায় সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক:

দীর্ঘ ৫ বছর পর ঈদ করতে মাগুরায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল ‍বৃহস্পতিবার বিশ্বসেরা এই অলরাউন্ডার মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে পৌঁছান।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে সাকিবের বন্ধু খান নয়ন নিজের ফেসবুক পোস্টে সাকিবের সঙ্গে আড্ডা দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন।

ক্রিকেটার সাকিব আল হাসানের বন্ধুরা জানিয়েছেন, তিন সন্তানসহ সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রে আছেন। মাগুরায় ঈদ করা শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বাংলাদেশ টি–টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় সাকিবসহ সবাই ভীষণ আনন্দিত। শৈশবের নানা স্মৃতিচারণা ও আড্ডায় দারুণ সময় পার করছেন তারা।

গতকাল বৃহস্পতিবার বাড়িতে পৌঁছে বিকেলেই মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন সাকিব আল হাসান। এরপর বন্ধুদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। শহরের একটি বিদ্যালয়ে এসএসসি-২০০৩ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ইফতার শেষে পরিবারের সঙ্গে আবারো ইফতার করেন তিনি। সন্ধ্যায় আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাকিব আল হাসান।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৭ সালে ঈদে মাগুরায় ছিলেন সাকিব আল হাসান। এবার আইপিএল খেলতে না যাওয়ায় এবং ছুটি পাওয়ায় মা–বাবার সঙ্গে ঈদ করতে এসেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION