শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে নতুন করে করোনায় ২২০ জন আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২২০ জনের। মৃত্যুবরণ করেছেন দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৮৮জন। এদের মধ্যে নগরে ১৬২ জন এবং উপজেলায় ৫৮ জন।

রোববার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০৩টি নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

এছাড়া এইদিন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া না গেলেও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন শনাক্ত হয়।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের তিনটি মাত্র নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২২০ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION