বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বালুখালীতে ২১ কেজি ক্রিস্টাল মেথসহ ইয়াবা গডফাদার গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, ‍উখিয়া:
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথসহ ইয়াবা গডফাদার বুজরুখকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দাবি, এটি দেশে জব্দ হওয়া ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় এ অভিযান চালানো হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, বিজিবির অভিযানে বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা গডফাদার বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION