বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

১১ স্থান থেকে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ

ভয়েস প্রতিবেদক, রামু:

নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে ১১ বিজিবি,পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

সোমবার (১ মে) বিকাল ৪টায় বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে রামু উপজেলার গর্জনিয়া, হাজিরপাড়া, মৌলভীকাটা,বালুবাসা, ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও চাকঢালা বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আরও ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সর্বমোট জব্দকৃত গরুর পরিমাণ ৯৫টি।

জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ (পনের) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

এ সময় ১১বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION