বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

শাকিব-ইধিকার নতুন সিনেমা প্রিয়তাম

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন পরে শুটিংয়ে ফিরছেন শাকিব খান। আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচানায় ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে বিরতী ভাঙছেন দেশ সেরা এই নায়ক। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী ইধিকাকে। আগামী ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব।

কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল ইতোমধ্যে বাংলাদেশে আসার ভিসা পেয়েছেন। আগামী ১১ মে ঢাকায় তিনি শুটিংয়ে যোগ দেবেন বলে জানান নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা ইধিকা পাল। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই সুন্দরী। দার প্রথম ধারাবাহিক স্টার জলসার ‘কপালকুণ্ডলা’।এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়।

ভার্সেটাইল মিডিয়ার এই সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। এরই মধ্যে এর দৃশ্যধারণ শুরু করা হয়েছে বলে জানান নির্মাতা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION