সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দক্ষিণ আফ্রিকা যুব দল আসছে জুলাইয়ে

খেলাধুলা ডেস্ক:

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিল একটি পরিণত দল নিয়ে। টুর্নামেন্টের দেড় বছর আগে থেকে খুব ভালোভাবে প্রস্তুত হয়েছিলেন আকবর আলীরা। দেশে-বিদেশে দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজে খেলেছেন বড় দলের মতো। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলটা সে তুলনায় মাজুর ছিল।

আগামী যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া অনূর্ধ্ব-১৯ দলটি বেশ কিছু সিরিজ খেললেও বিশ্বজয়ী দলের মতো হয়ে উঠতে পারেনি। এখন পর্যন্ত যে কয়টি সিরিজ খেলেছে, তাতে সাফল্য বলতে আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। বর্তমানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজে খুবই খারাপ খেলছে। চট্টগ্রামে অনুষ্ঠিত চার দিনের ম্যাচে বাজেভাবে হেরেছে। আশা করা হচ্ছে, পরের ম্যাচগুলোতে লড়াই করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কারণ, এই সিরিজে ক্রিকেটারদের প্রমাণ করার একটা ব্যাপার রয়েছে।

বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ২০২৪ সালের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি ঠিক করে ফেলবেন কোচ স্টুয়ার্ট ল। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের যে ওয়ানডে সিরিজ হবে দেশে, সেখানে খেলার কৌশল গুরুত্ব পাবে বেশি। অর্থাৎ দল সমন্বয় করাই হবে কোচের মূল পরিকল্পনা।

৩ জুলাই ঢাকায় পৌঁছাবে প্রোটিয়া যুবারা বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে। কারণ, পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এশিয়ার কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশে খেলতে আসা। বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আরও একটি সিরিজ খেলার সুযোগ পাবে, সেটি ত্রিদেশীয়। অক্টোবর-নভেম্বরে তিন জাতির সে টুর্নামেন্টটি হোম না অ্যাওয়ে হবে, তা এখনও ঠিক হয়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION