সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ কমান্ডার অস্ত্রসহ আটক

বিশেষ প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন কথিত আরসার গ্রুপের কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে (এপিবিএন)পুলিশ।

বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

বুধবার (১০) দুপুর ১২টার দিকে ৮আমর্ড পুলিশের কার্যলয়ে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। এসময় হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো তথ্যমতে ঘরে থাকা টিনের ট্রাংকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। জব্দকৃত আলামতসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হাফেজ জুবায়েরকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION