সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আল নাসরের জয়ে রোনালদোর গোল

খেলাধুলা ডেস্ক:

আল খালিজের বিপক্ষে আগের ম্যাচে গোল করেও অফসাইডের কারণে বাতিল হওয়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষ দলের এক স্টাফ সেলফি তুলতে এলে তাকে ধাক্কা দিয়ে সমালোচিত হন পর্তুগিজ ফরোয়ার্ড। অবশেষে স্বস্তির গোলের দেখা পেলেন তিনি।

আল রাইদের বিপক্ষে মঙ্গলবার সৌদি প্রো লিগে আল নাসর ২-০ গোলে জিতেছে। রোনালদো এনে দেন লিড। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। নখদন্তহীন আল রাইদ গোল শোধ দিতে পারেনি। বরং ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তালিস্কা ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধে দুটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। ২৩তম মিনিটে তালিস্কার ক্রসে লাফিয়ে হেড করেন সিআরসেভেন। প্রতিপক্ষ কিপার নিচু হয়ে তা রুখে দেন। ২৯ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ছোট ডি বক্স থেকে নেওয়া তার বাঁ পায়ের শট ঠেকান আল রাইদ কিপার।

এই জয়ে শীর্ষ দল আল ইত্তিহাদের সঙ্গে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো আল নাসর। তিন ম্যাচ হাতে রেখে ৬০ পয়েন্ট তাদের। দিনের আরেক ম্যাচে আল হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আল ইত্তিহাদ। তাতে রোনালদোদের সঙ্গে তাদের ব্যবধান কমে এলো তিন পয়েন্টে। ২৭ ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৬৩।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION