শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

মহেশখালীর মিফতাহ মণিকে হত্যার অভিযোগে দম্পতির নামে মামলা

মামলা দায়ের, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

চকরিয়া উপজেলায় ১০ বছর বয়সী গৃহকর্মী মেয়েশিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে। নিহত শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে চকরিয়া থানায় মামলাটি করেন।

মামলার আসামি দুজন হলেন চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকার কামাল হারুন (৪০) ও তাঁর স্ত্রী সুমা আকতার (৩২)। হারুন একটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত। নিহত শিশুটির বাড়ি মহেশখালীতে। সে হারুন-সুমা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৪ মাস আগে কামাল হারুনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে যায় মেয়েটি। এর মধ্যে সে মহেশখালীতে নিজ বাড়িতে যেতে চাইলে ক্ষুব্ধ হন হারুন-সুমা দম্পতি। ১০ মে দুপুরে মেয়েটিকে মারধর করা হয়। তার কাঁধে, পিঠে, পেটে, ঊরুতে ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে সে মারা যায়।

মামলার বাদী মেয়েটির বাবা বলেন, প্রথমে তাঁকে জানানো হয়, মেয়ে ডায়রিয়ায় মারা গেছে। তখন তাঁদের বলা হয় মেয়ের লাশ মহেশখালীর বাড়িতে পৌঁছে দিতে। তাঁরা লাশটি বাড়িতে পৌঁছে দেন। পরে মেয়ের শরীরে তাঁরা নির্যাতনের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর কক্সবাজার সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, মেয়েশিশুটিকে হত্যার বিষয়ে অনেক যাচাই-বাছাই ও তদন্ত করা হয়েছে। এরপর নির্যাতনের পর হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। হারুন-সুমা দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION