মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত কালা সোনা গ্রেপ্তার

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

মহেশখালী হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকা হতে দুর্ধর্ষ চিহ্নিত আন্তঃজেলা ডাকাত কালা সোনা (২৫) কে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

জানা যায় হোয়ানক এলাকার চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী মোহাম্মদ জাইতুল ইসলাম প্রকাশ কালাসোনা (২৫) অত্র এলাকার ৯ নং ওয়ার্ডের মৃত জাফর আলমের পুত্র।

১৮মে বৃহস্পতিবার সন্ধায় মহেশখালী থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পানির ছড়া এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী কালা সোনাকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে এক পর্যায়ে স্বীকার করে যে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে মহেশখালী থানার একটি অভিযানিক দল অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। এক পর্যায়ে আজ দিবাগত রাত ২ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামীর দেখানো মতে পানির ছড়া এলাকার তার বসত বাড়ি হইতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় আসামি কালা সোনা লোহাগাড়া থানার ১টি ডাকাতি মামলার চার্জশিট ভুক্ত আসামি এবং মহেশখালী থানার শাপলাপুর এলাকায় সংঘটিত ডাকাতি মামলার ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামি কর্তৃক বিজ্ঞ আদালতে প্রদত্ত জবানবন্দিতে তার নাম রয়েছে এবং জিজ্ঞাসাবাদে উক্ত আসামী উক্ত ডাকাতি মামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে স্বীকার করে। তাছাড়াও তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলার দুইটি গ্রেফতারী পরোয়ানা পাওয়া গিয়েছে।

উক্ত আসামীর বাঁশখালী, লোহাগাড়া, ফটিকছড়ি সহ বিভিন্ন এলাকার ডাকাতি কার্যক্রমের একটি সংঘবদ্ধ বাহিনী আছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক জানা যায় বহুদিন ধরে সে ডাকাতি কার্যক্রমের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হচ্ছে এবং মহেশখালী থানার ডাকাতি মামলায় তাকে রিমান্ডে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করা হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান মহেশখালীর আইন শৃংখলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে আমাদের নিয়মিত অভিযানের চলমান রয়েছে এবং তারই অংশ হিসাবে এই আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION