শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

চকরিয়ায় মৌলভীরচরে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। শনিবার (২০ মে) রাত ১টার দিকে পৌরসভার হালকাকারা এলাকার মৌলভীরচরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওসমা মনি। সে হালকাকারা এলাকার মৌলভীরচরের প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই বাড়িতে বাহাদুর মিস্ত্রি, তার ভাই মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজান পরিবার নিয়ে থাকেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তা প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয় ওসমা মনি। ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, বেড়া দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওসমা মনি তার চাচির সঙ্গে ঘুমিয়েছিল। আগুনের তীব্রতায় চাচি তার সন্তান নিয়ে বের হয়ে এলেও ভুলে যান ওসমা মনির কথা।

ওসমা মনির মা শাহিনা আকতার বলেন, তার দুই ছেলে, এক মেয়ে। ১০ বছরের বড় ছেলে ও ২২ মাসের ছোট ছেলে তার সঙ্গে ঘুমিয়েছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দুই সন্তান নিয়ে বেরিয়ে পড়েন। সাত বছরের একমাত্র মেয়ে ওসমা মনি তার চাচির সঙ্গে ঘুমিয়েছিল।

তিনি আরও বলেন, ‘সবই কপালের লিখন না হলে আমার মেয়ে আমার সঙ্গেই ঘুমাতো।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION