সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ইয়াবাসহ মো. শফিক (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাত ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার শফিক টেকনাফ থানাধীন লেদা রোহিঙ্গা ক্যাম্পের ৪৮ নম্বর কক্ষের মো. শাকেরের ছেলে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক শফিককে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শফিক জানান, জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্প মূলে কিনেছেন। বেশি দামে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION