বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে ৯ লাখ পিস ইয়াবা সহ ৫ মাদক কারবারি ও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ইয়াবা সহ ৫ মাদক কারবারি এবং মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার করেছে।

এর মধ্যে মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফে ৯ লাখ ইয়াবা নিয়ে গ্রেপ্তার করা হয় এক নারী সহ ৫ জনকে। সোমবার মধ্যরাতে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে।

আজ মংগলবার বিকেলে র্যাব ১৫ কক্সবাজারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব ১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন।

টেকনাফ থেকে ৯ লাখ ইয়াবা সহ গ্রেপ্তাররা হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), আবদুল শুক্কুরের স্ত্রী এবং আলমগীরের মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১), হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক জানান, আটক এই ৫ জন সংঘবদ্ধ একটি মাদক চোরাচালন চক্রের সদস্য। তাদের প্রধান আবুল বশর গ্রেপ্তার নারী সোনা মেহের, মো. ফয়সাল ও এমরান প্রকাশ লাদেনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের মামলা রয়েছে।

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামী ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে রশিদ আহমদ। একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদ গত ২২ বছর ধরে আত্মগোপনে ছিল।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার খবরে র্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকা অভিযান চালায়। অভিযানে ২ লাখ ইয়াবা সহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে ৭ লাখ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয় অপর ২ জনকে।

তিনি জানান, অপর এক অভিযানে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করা হয় ২২ বছর যাবত আত্মগোপনে থাকা মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রশিদ আহমদকে। এব্যাপারে ইয়াবা সহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় ৫ জনকে সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION