বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাতারবাড়ির নাছির অস্ত্রসহ গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী মাতারবাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি কিরিচসহ নাছির উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সকালে মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গাখালী মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ক্যাম্প পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইমরান হোসেন।

গ্রেপ্তার নাছির উদ্দিন (৩৩) ওরফে নাছির ডাকাত মাতারবাড়ি মাইজপাড়ার আবু ছৈয়দের ছেলে।

মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশের তৈরি দুটি পিস্তল এবং আড়াই হাত লম্বা একটি কিরিচসহ নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নাছির এতোই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে এলাকার লোকজন ভীত ছিল। লোকমুখে একটি কথা শোনা যায়- সে প্রায়ই বলতো ‘দিন পুলিশের, রাত আমার।’ তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশকে আক্রমণের মামলাসহ পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

নাছিরকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে বলেও জানান তিনি।

এ দিকে নাছিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION