বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নৌকার বিরোধীতা: কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার

বহিস্কার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌর নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা দলীয় মেয়র পদপ্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের বিরোধীতা করছেন বলে অভিযোগ আনা হয়।

বহিস্কৃতরা হলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ডের সদস‍্য নুরুল ইসলাম দানু, ১নং ওয়ার্ডের ৮নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১নং ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১নং ওয়ার্ডের সহসভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ডের সমাজকল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১নং ওয়ার্ডের নুরুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

তিনি বলেন, দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থীর বিরোধীতা করেছেন ১৩ জন। যা দলের শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে বহিষ্কার করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION