সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর হামলায় রোহিঙ্গা যুবক নিহত 

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
আজ শুক্রবার (২ জুন) ভোরে উখিয়া উপজেলার  পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৫ নাম্বার  রোহিঙ্গা ক্যাম্প-এর ই/১৪ ব্লক এলাকায় পাহাড়ের উপর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।
নিহত মোঃ রেদোয়ান (২৫) ওই ক্যাম্পের এফ ৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু মিয়ার পুত্র। আহত যুবক একই ক্যাম্পের ই-৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো: নিজামের পুত্র আয়াস (২২)।
এপিবিএন অধিনায়ক ছৈয়দ হারুনুর রশীদ জানান আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই রোহিঙ্গা ক্যাম্পে ১০-১২ জন সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে প্রথমে কুপিয়ে গুরুতর আহত করে পরে ০৮-১০ রাউন্ড গুলি করে । গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ও গুরুতর আহত দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় আছে।
এডিআইজি আরও জানান , কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান , নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION