মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র নিহত

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।আজ সোমবার (৫ জুন) ভোর রাতে উখিয়া  কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লক  এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত একত্রিত হয়ে মাদ্রাসা ছাত্র বশিরকে বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীকালে এপিবিএন ও থানা  পুলিশের টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করে। তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION