বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের প্রচার সেলের কান্ডারী ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়নেতা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি এক শোক বার্তায় বলেন এই প্রিয়নেতা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা হারালো। তাঁর মৃত্যুতে জেলার রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পুরন হবার নয়। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।