শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

দ্রুত মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা

ভয়েস প্রতিবেদক:

দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার দাবি নিয়ে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা, নয়া পাড়া ও শালবাগান ২৪, ২৬ ও ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে এই কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় দশ হাজার রোহিঙ্গার অংশগ্রহণে দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু করেন সমাবেশ।

সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে রোহিঙ্গারা অতিদ্রুত সময়ে মিয়ানমারে ফিরে যেতে চায় জানিয়ে নাগরিকত্ব, নিজ ভিটা-বাড়ি ফেরত, চলাফেরা ও জীবিকার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করারমতো ৪টি দাবি উপস্থাপন করেন।

২৬নং ক্যাম্পের রোহিঙ্গা নেতা জাকারিয়া, বজলুল ইসলাম জানান, “আমাদের (রোহিঙ্গা) আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রোহিঙ্গাদের অধিকারের জন্য চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সাথে প্রত্যাবাসনের চেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ বলেন, ‘মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।

প্রত্যাবাসনে বাধা তৈরি করতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না, আমরা দেশে ফিরে যাই, আমরা তাদের অনুরোধ করছি দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।’

পরবর্তীতে বাংলাদেশ ও রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য দোয়া করার মাধ্যমে উক্ত মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

উল্লেখ্য, গত দুই মাস ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসন শুরুর আলোচনা চলছে। প্রকল্পের আওতায় মিয়ানমারে যেতে রাজি হওয়া ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা গত সোমবার (৫ জুন) ইউএনএইচসিআর বন্ধ করলেও পরদিন মঙ্গলবার থেকে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে জানিয়ে পুনরায় খাদ্য দেওয়া শুরু করে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, সব ঠিক থাকলে চলতি মাসেই ১১৭৬ জন রোহিঙ্গা দিয়ে শুরু হতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION