মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভেঙে গেলো সুস্মিতার ভাইয়ের সংসার

বিনোদন ডেস্ক:
টেলিভিশন অভিনেত্রী চারু অসোপার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন। দীর্ঘ দিন ধরে চলছিল এ জুটির দাম্পত্য কলহ। অবেশেষে ভেঙে গেলো তাদের সংসার। বৃহস্পতিবার (৮ জুন) আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজিব-চারুর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিকে রাজিব সেন বলেন— ‘আমাদের বিয়েবিচ্ছেদ হয়েছে।’ রাজিব সেন ইনস্টাগ্রাম স্টোরিতে চারুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বিদায় বলার কিছু নেই। দুজন মানুষ পরস্পরের হাত ধরে রাখতে পারেনি, এটুকুই। ভালোবাসা থাকবে। আমরা আমাদের সন্তানের কাছে সবসময়ই বাবা-মা হয়ে থাকব।’

২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। চারু প্রথম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে অভিযোগ করেন। এক সময় সেন বাড়ির স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে উঠেছিল পেজ থ্রির হট কেক।

চারু-রাজিবের বেডরুমের ঝামেলা উঠে আসে লাইমলাইটে। রাজিবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেন চারু। অন্যদিকে চারুর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন রাজিব। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি।

অভিনয় ক‌্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। মূলত, সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছিলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। সর্বশেষ বিচ্ছেদের মধ্য দিয়ে দাম্পত্য কলহের ইতি টানলেন চারু-রাজিব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION