সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসির সঙ্গে মায়ামিতে খেলবেন কি না জানালেন সুয়ারেজ

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ খুব ভালো বন্ধু। বার্সেলোনাতে বেশ কয়েক বছর দুজন খেলেছেন কাঁধে কাঁধ রেখে। মেসি ইন্টার মায়ামিতে যোগ দিতেই সম্ভাবনা জেগেছিল সুয়ারেজের। টিওয়াইসি স্পোর্টসের বরাতে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছিল, সাবেক এই দুই সতীর্থকে আবারও দেখা যেতে পারে একসঙ্গে খেলতে। মেসির মতো ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন উরুগুয়ের তারকা এই স্ট্রাইকার।

৩৬ বছর বয়সী সুয়ারেজ ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে ক্যাম্প ন্যু ছেড়েছিলেন। বর্তমানে উরুগুয়ের এই তারকা খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। মেসির সঙ্গে মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন সামনে আসতেই জানিয়ে দিলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। উরুগুয়ের এল অবসারবাডোরকে সুয়ারেজ বলেছেন, ‘এটা অসম্ভব। আমি গ্রেমিওতে খুব ভালো আছি। এখানে আমার ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি আছে।’

এরই মধ্যে গ্রেমিওর হয়ে দুটি শিরোপাও জিতেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৪টি গোল।

মায়ামিতে খেলতে মেসির সাবেক দুই সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্দি আলবার নামও শোনা যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হবে বুসকেটসের। স্প্যানিশ এই তারকা ফুটবলার কাতালানদের সঙ্গে চুক্তি নবায়নও করেননি। তাকে কিনতে চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল নাসর ও আল হিলাল। কিন্তু মেসি মায়ামিতে যোগ দেওয়ায় ৩৪ বছর বয়সী বুসকেটসও এখন সেখানে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন। জর্দি আলবাও বুসকেটসের সঙ্গে বার্সা ছাড়ছেন। গত মৌসুমে দুজনই জাভির স্কোয়াডে খেলেছেন ব্যাকআপ খেলোয়াড় হিসেবে।

তবে মায়ামিতে বুসকেটসের আসা প্রসঙ্গে তেমন কোনো মন্তব্য করতে চাননি মেসি। বুসকেটস প্রসঙ্গে বলতে গিয়ে মেসি জানিয়েছেন, তিনি এই বিষয়ে তিনি কিছু জানেন না। এটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

মেসি আরো বলেছেন, ‘মিডিয়া বলছিল আমি বুসকেটসের সঙ্গে সৌদি আরব যাচ্ছি। আসলে প্রত্যেকে তার নিজের ভবিষ্যত দেখে। আমিও দেখছি। সেও দেখছে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, বুসকেটস তার সিদ্ধান্ত নিবে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION