রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পালিয়ে যাওয়ার সময় মৌলভীবাজারে তিন রোহিঙ্গা নারী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

ভারতে প্রবেশের সময় মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সময় ৪ পুরুষ রোহিঙ্গা ভারতে প্রবেশ করলেও বিএসএফ তাদের আটক করেছে বলে জানা গেছে। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটক তিন রোহিঙ্গা হলেন- মিনারা বেগম (২০), ফরমিনা বেগম (২০), হামিমা বেগম (২০)।

পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে ৩ নারীসহ ৭ রোহিঙ্গা কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ৪ রোহিঙ্গা পুরুষ ধলই সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু ৩ নারী সীমানা অতিক্রম করার আগে বিজিবি সদস্যদের হাতে আটক হন। তারা বৃহস্পতিবার ভোরে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন।

কক্সবাজারের উখিয়ার ১৪ ও ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, রাতে তারা ক্যাম্প থেকে পালিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটক ৩ নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর ভারতে প্রবেশ করা ৪ জনকে বিএসএফ আটক করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION