মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছলিম উল্লাহকে আটক করেছেন উখিয়া থানা এসআই মো. মহসীন চৌধুরী।

শুক্রবার (৯ জুন) গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্প ৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২২২/১৯ (মাদক) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এসআই মো. মহসীন চৌধুরী, এএসআই আব্দু রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৯ জুন গভীর রাতে অভিযান চালিয়ে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প ৭ এর বি ব্লক (টিভি টাওয়ার) এলাকার মৃত নজির আহম্মদ ছেলে ছলিম উল্লাহ (৪০)কে (জিআর-২২২/১৯ মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছলিম উল্লাহকে আটক করি। উক্ত আসামিকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION