সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল!

খেলাধুলা ডেস্ক:

আগামী ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকবেন বলে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে গেলে ক্লাবের কোনও লাভ হবে না। তাই তাকে বেচে দিতে চায় বলে ফ্রান্সের আউটলেট লে’কিপের খবর। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সুযোগটা নিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ। এমনকি তার দাম ২০ কোটি ইউরো হলেও দেবে স্প্যানিশ জায়ান্টরা।

গত বছর শেষ মুহূর্তে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এই চুক্তি এক বছর বাড়ানোর রাস্তা খোলা রাখা হয়েছিল। সেই পথে আর পা বাড়াবেন না বলে পিএসজিকে চিঠি দেন ফরাসি ফরোয়ার্ড, যা ফাঁস হয় লে’কিপে। তারপরই গুঞ্জন ওঠে, তাকে বেচে দিতে তৎপর হয়ে উঠেছে লিগ ওয়ানের রেকর্ড চ্যাম্পিয়নরা। পরে এনিয়ে এমবাপ্পে প্রতিক্রিয়া জানান। তার দাবি, গত বছরই পিএসজিকে তিনি জানিয়ে দেন চুক্তি আরেক বছর বাড়াবেন না। তিনি আগেভাগে চলে যেতে চান বলে যে গুঞ্জন তা উড়িয়েও দেন। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে চুক্তির আরও এক বছর থাকার দৃঢ় ঘোষণা দেন।

এই সংবাদের কয়েক ঘণ্টা পর এমবাপ্পের প্রতি রিয়ালের আগ্রহের কথা জানায় লে’কিপ। কার্লো আনচেলত্তির এক নম্বর টার্গেটে এই ফরোয়ার্ড। করিম বেনজেমা চলে যাওয়ায় তার শূন্যতা পূরণে এমবাপ্পেকে চাইছে মাদ্রিদ ক্লাব।

কিন্তু লে’কিপ আরও জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে আগে পা বাড়াবে না রিয়াল। গত বছরের বাজে অভিজ্ঞতাই হয়তো মাথায় রেখেছে তারা। সিদ্ধান্তটা পিএসজির কাছ থেকেই জানতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION