সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফ্রান্সের জয়ে জিরু-এমবাপ্পের গোল

খেলাধুলা ডেস্ক:

অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপ্পের গোলে জিব্রাল্টার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো ২০২৪ সালের বাছাই পর্বে এ নিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতল দিদিয়ের দেশমের দল।

প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ফ্রান্স।

হেড থেকে করা গোলে শুরুতেই দলকে এগিয়ে দেন জিরু। ম্যাচের বয়স তখন ৩ মিনিট। কিংসলে কোম্যানের ক্রস থেকে করা গোলটি ফ্রান্সের হয়ে তার ৫৪তম গোল।

প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৭৮তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে জিব্রাল্টার। নিজেদের জালেই বল পাঠান আইমেন।

পাঁচ দলের ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তলানিতে জিব্রাল্টার। ঘরের মাঠে আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে গ্রিসের বিপক্ষে খেলবে ফ্রান্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION