সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। নিহত ওই রোহিঙ্গা নেতার নাম নূর হোসেন ওরফে ভুট্টু। শনিবার (১৭ জুন) রাত ৯টার দিকে উখিয়া ২ নং ক্যাম্পে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। এদিকে রোহিঙ্গা নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, আরসার ১০-২০ জন সদস্য ঘরে ঢুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION