সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ জেল থেকে যা বললেন

খেলাধুলা ডেস্ক:

গত জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে স্পেনে গ্রেপ্তার হন দানি আলভেজ। এর পর থেকে জেলেই আছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এর মাঝে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদসহ অনেক কিছু ঘটেছে আলভেজের জীবনে। কিন্তু নিজের অবস্থান নিয়ে কথা বলার সুযোগ পাননি। অবশেষে আটকের পাঁচ মাস পর ধর্ষণের ঘটনাসহ নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন আলভেজ।

স্প্যানিশ সাংবাদিক মায়কা নাভারোকে জেলে বসে এই সাক্ষাৎকার দিয়েছেন আলভেজ। যেখানে তিনি অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী সেই নারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি পুরো ঘটনা নিয়ে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

আলভেজের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশক্লাবে তিনি এক নারীকে ধর্ষণ করেছেন। এরপর এ ঘটনায় ২০ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে বার্সেলোনা পুলিশ। বর্তমানে ধর্ষণের অভিযোগে আলভেজের বিচারকাজ চলছে। জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগ নিয়ে আলভেজ বলেছেন, ‘আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কি না, রাতে তার ভালো ঘুম হয় কি না। কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’

আনা রোজা প্রোগ্রামের মায়কাকে সাক্ষাৎকার দেওয়ার কারণ জানাতে গিয়ে আলভেজ আরও বলেছেন, ‘এটা আমার প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার দিচ্ছি, কারণ আমি কী ভাবছি সেটা সবাইকে জানানোর সুযোগ আমি নিতে চাই। আমি আপনাদের জানাতে চাই সেদিন কী ঘটেছিল এবং বাথরুমে কী হয়েছিল। এখন পর্যন্ত ভীতিকর এক গল্পই সবাইকে শোনানো হয়েছে এবং আতঙ্কের কথা বলা হয়েছে। যা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি আমি যা করেছি তার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION