মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বন্দুকসহ গ্রেফতার যুবক

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, ৫টি ধারালো দা, কার্তুজ ও দুটি ছোরাসহ আবদুল মান্নান(২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ উচিতার বিল এলাকায় আরিফুর রহমানের বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল মান্নান ওই এলাকার মৃত মোহাম্মদ হারুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ উচিতার বিল এলাকায় আরিফুর রহমান আরিফের বসতঘরে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। থানার এসআই (উপ-পরিদর্শক) মোহাম্মদ আল ফোরকানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফুর রহমান আরিফ নামে সুকৌশলে তার বসতঘর থেকে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একটি (এলজি) বন্দুক, ১টি স্টিলের তৈরি কুড়াল, ৫টি ধারালো দা, ২টি স্টিলের তৈরি ছোরা, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলির খোসা ও ১০টি ধুসর বর্ণের গোলাকৃতি সীসা খন্ড উদ্ধার করা হয়। এসময় বসতঘর থেকে আবদুল মন্নান (২০) নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হই।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবদুল জব্বার বলেন, থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক, ৫টি ধারালো দা, দুটি ছোরা ও কার্তুজসহ এক যুবক গ্রেফতার করা হয়। জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION