শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

চিহ্নিত  ‍ভূমিদস্যূকে নিয়ে ভূমিদস্যূতা রোধের দাবিতে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে চিহ্নিত ভূমিদস্যূতায় দায়ে একাধিক মামলার আসামিকে সাথে নিয়ে ভূমিদস্যূতা বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সাথে কক্সবাজার সোসাইটি নামের একটি নাম-সর্বস্ব সংগঠণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ভূমিদস্যূদের আগ্রাসনের কবল থেকে কক্সবাজারকে রক্ষার দাবিতে’ আয়োজিত মানববন্ধনটিতে চিহ্নিত ভূমিদস্যূ, কথিত সংগঠনের স্ব-ঘোষিত সভাপতি ছাড়াও ৭-৮ জন ভাটাড়ে শ্রমিক অংশ নেন।

কক্সবাজার শহরের পালের দোকানের সামনে থেকে নির্ধারিত টাকা ভাড়া করে এসব শ্রমিকদের নিয়ে আসা হয়। যেখানে বক্তব্য রাখেন, কক্সবাজারের কলাতলী এলাকার টিএন্ডটি পাহাড় দখলদারের একজন এম হাসিব বাদল। যে বাদলের বিরুদ্ধে পাহাড় দখল ও কাটার অভিযোগে পরিবেশ ও বনবিভাগের একাধিক মামলা ছাড়াও বিভিন্ন ব্যক্তি বাদি হয়ে দখলের চেষ্টা ও হামলার মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, কক্সবাজার সোসাইটি নামের একটি নাম-সর্বস্ব সংগঠণটির স্ব ঘোষিত সভাপতি বিভিন্ন সময় ব্যক্তি বিশেষের কাছ টাকা নিয়ে এ ধরণের মানববন্ধনের আয়োজন করে থাকে। বিভিন্ন সময় মানববন্ধন ছাড়া সংগঠনটির আর কোন কার্যক্রম চোখে পড়েনি। এবারও ভ‚মিদস্যূতার সাথে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিলের পর এম হাসিব বাদল টাকার বিনিময়ে কথিত এই মানববন্ধনের আয়োজনটি করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION