বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় তীব্র যানজট

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম শহরের প্রবেশমুখ শাহ আমানত সেতু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর টোলের দুই পাশে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ। চালকদের অভিযোগ টোল কালেকশনে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া সেতুর উত্তরপ্রান্ত এলাকায় বশরুজ্জামান চত্বরের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ওঠা-নামার জন্য এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে সরেজমিনে সেতু এলাকায় দেখা যায়, সেতুর দক্ষিণ প্রান্তে টোলের একপাশে কক্সবাজার থেকে আসা যানবাহনের সারি টোল রোড থেকে কলেজ বাজার এবং ক্রসিং মোড় পর্যন্ত ছাড়িয়ে গেছে। এছাড়া শহর থেকে কক্সবাজার সড়কের দিকের গাড়ি টোল প্লাজা থেকে ব্রিজের মাঝামাঝি পর্যন্ত যানজট চলে গেছে।

চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা জানা গেছে, শাহ আমানত সেতুর টোল দ্রুত কালেকশন করা হচ্ছে না। এছাড়া টোল প্লাজার পাশেই মইজ্জারটেক পশুর হাট। এখানে গরুবাহী ট্রাক ঢুকছে এবং বের হচ্ছে। এছাড়া সড়কের ওপর রাখা হয়েছে গরু।

যানজটে আটকে পড়া বাসচালক নাছির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এমনিতে গাড়ির চাপ বেশি। তার ওপর টোল কালেকশন দ্রুত করা হচ্ছে না। সবমিলিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুর দক্ষিণ প্রান্তে দায়িত্ব পালন করা কর্ণফুলীর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাহ মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ধীরগতিতে গাড়ি টোল প্লাজা পার হচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে শাহ আমানত সেতু টোল প্লাজার ইনচার্জ অপূর্ব সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালন করা বাঁকলিয়া পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, জনবল কম। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION