শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

শহরের পাহাড়তলীতে পাহাড় ধসে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরে পাহাড় ধসে ইয়াসিন আরাফাত (২২) নামে এক যুবক মারা গেছেন।মঙ্গলবার (২৭ জুন ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, পাহাড় ধসে নিহত যুবক ইয়াসিন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে তিনি তার বাবা-মাকে নিয়ে শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া করা বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

স্থানীয় নুরুল হোসাইন বলেন, গত ৪ মাস আগে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান পাহাড় কাটার খবরে ওই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারপরও পাহাড় কাটা বন্ধ হয়নি। রাতের অন্ধকারে রোহিঙ্গা শ্রমিকরা পাহাড় কাটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION