রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর ভাসানচর

ভয়েস নিউজ ডেস্ক:
নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত সাইফুল ইসলাম (২৮) রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নম্বর ক্লাস্টারের ইমান হোসেনের ছেলে।

রবিবার (০২ জুলাই) সন্ধ্যায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। একই দিন ভোররাতে ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা হত্যা মামলার আসামি সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নম্বর ক্লাস্টারের ১৬ নম্বর কক্ষের বারান্দার সিঁড়ির কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২০ শয্যা ভাসানচর হাসপাতালে ভর্তি করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ মারধর করে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ণ ছিল। এ হত্যার ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION