মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পুকুরে ডুবি মৃত্যু,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে সাইফুল ইসলাম নামের এক শিশুর মৃত‍্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে দক্ষিণ ধুরুং বড়ইতলী গ্রামে পানি ডুবির ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ১১ টার দিকে ওই গ্রামের মো. নুর আলমের শিশু পুত্র সাইফুল ইসলাম (৪) পাশের পুকুরে তলীয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বিপ্লব কান্তি রুদ্র শিশুটি মৃত বলে জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION